কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হুনাখালী রেলক্রসিং এলাকায় সোমবার সকালে চলন্ত ট্রেনের ধাক্কায় নিলয় কুমার দাস(৩৭) নামের যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে জয়দেবপুর রেলওয়ে পুলিশ। নিহত ওই যুবক হলেন ঢাকার ধামরাই উপজেলার সাইট্রা যাদবপুর গ্রামের গৌরপদ দাসের ছেলে।
সে ধামরাই নয়ার হাট এলাকার কোহিনুর কেমিক্যাল কারখানার শ্রমিক। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় সোমবার সকালে ওই যুবক কর্মস্থলে না গিয়ে কালিয়াকৈর রেললাইন বেড়াতে আসেন। এদিকে সকাল সাড়ে এগারোটার দিকে রেললাইনের পাশ দিয়ে হাটার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিলসিটি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে দুপুরের পর পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। মৃত্যুর বিষয়টি স্বজনদের জানিয়েছে জয়দেবপুর রেলওয়ে পুলিশ। জয়দেবপুর রেলওয়ে পুলিশের ফাড়ি ইনর্চাজ তাউফুর রহমান বলেন সকালে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুর খবর পাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।