রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‌‘ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যত্যয় হলে তা হবে জাতির জন্য মহা বিপর্যয়’

সংবাদের আলো ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বারবার বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর কোন ব্যত্যয় হবে না। ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন যদি ব্যত্যয় হয় তা হবে জাতির জন্য মহা বিপর্যয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, সরকার নির্মোহভাবে নির্বাচন দিতে বদ্ধ পরিকর। মানুষ ভোট দিতে চাইলে কারও সামর্থ্য নাই ভোটের ব্যত্যয় ঘটানোর। আগামী নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ।

তিনি আরও বলেন, আগামীতে যে ভালো নির্বাচন হবে এর প্রতিফলন হচ্ছে ডাকসু ভোট। দেশে যেকোনো সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়