বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

যে সংস্কারের কথা বলা হচ্ছে তা তারেক রহমানের ৩১ দফার মধ্যেই আছে: কনক চাঁপা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা।

বৃহস্পতিবার বিকেলে শত-শত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিরাজগঞ্জের পিপুল বাড়িয়া বাজার এলাকায় বিভিন্ন পেশার সাধারণ মানুষের মাঝে লিফলেট আকারে তারেক রহমানের এই ৩১ দফা বার্তা পৌঁছে দেন তিনি। এসময় কনক চাঁপা বলেন, বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৩১দফায় আগেই বলেছেন। এই ৩১ দফা ভালো করে পড়লেই সেটা আপনারা বুঝতে পারবেন। এছাড়াও সামাজিক জায়গা থেকে সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য একটা প্লাটফর্ম দরকার হয় জানিয়ে এ কারণেই এই আসন থেকে তিনি ফের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলে জানান।

এসময় কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক তরফদার স্বপন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক শেখ জাহিদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়