শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশে ইনতেফা কোম্পানির উদ্যোগে শতাধিক কৃষকদের মাঝে “বিনামূল্যে” গাছের চারা বিতরণ

তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: “সবুজে সাজাই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে – সিরাজগঞ্জের তাড়াশে ইনতেফা কোম্পানির  উদ্যোগে শতাধিক কৃষক ও সাধারণ মানুষের মাঝে “বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশবাদী ইনতেফা কোম্পানির  তাড়াশ উপজেলায় এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি’র আয়োজন করে- রবিবার (০৩আগষ্ট -২০২৫) সকাল ১০ টায় পার্থ এন্টারপ্রাইজের কার্যালয়ে ইনতেফা কোম্পানির পরিবেশক রজত ঘোষের সভাপতিত্বে , এই বৃক্ষ রোপণ  কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা, এসময়ে তিনি তার  বক্তব্যে বলেন, “বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সবাইকে নিজেদের বাড়ির আঙিনায়, পতিত জমিতে অন্তত একটি করে হলেও গাছ লাগাতে হবে। ইনতেফা কোম্পানির  এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার যোগ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এরিয়া ম্যানেজার মোঃ ছানোয়ার হোসেন, এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসিসট্যান্ট মারকেটিং অফিসার জাকির হোসেন, সিনিয়র টেরিটোরি অফিসার ফিসারিজ মোঃআব্দুল্লা আল মামুন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পার্থ এন্টারপ্রাইজের ম্যানেজার শোভন সাহা।

গাছের চারা হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করে তারা জানায়, এখন থেকে তারা নিয়মিত গাছগুলোর যতœ নেবে এবং তাদের পরিবার ও বন্ধুদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। গাছের উপকারিতা সম্পর্কে সচেতনতা তাদের মধ্যে গাছ লাগানোর প্রতি এক নতুন দায়িত্ববোধ তৈরি করেছে বলে তারা উল্লেখ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়