বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রীবরদীর কাকিলাকুড়া খাটিয়াডাঙ্গা ব্রিজসংলগ্ন সড়ক মারাত্মক ঝুঁকিপূর্ণ

মোঃ শাকিল মিয়া শ্রীরবদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া খাটিয়াডাঙ্গা এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রিজসংলগ্ন এই সড়কের এক পাশে রয়েছে গভীর খাল, অপর পাশে নেই কোনো রেলিং বা নিরাপত্তা ব্যবস্থা। ফলে প্রতিদিনই শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করছেন।

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক ও যাত্রীবাহী যানবাহন নিয়মিত চলাচল করে। সামান্য অসতর্কতা থেকেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এরইমধ্যে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত সড়কের পাশে সুরক্ষা দেয়াল বা রেলিং নির্মাণ এবং পুরো সড়কটি সংস্কার করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়