গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ কামারপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা, মোঃ রফিকুল ইসলাম-কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম উক্ত গ্রামের জামাতুল্লাহ প্রধান এর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার এএসআই আতাউর রহমান। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।