রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গফরগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর মিলল শিশু আলিফের লাশ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় নিখোঁজের ৪ দিন পর আলিফ খান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে পাগলা থানা পুলিশ স্থানীয় ওয়াসিমের মৎস্য খামার থেকে শিশু আলিফের লাশ উদ্ধার করে।

একটি তালগাছের গোড়ায় শিশু আলিফের গায়ে থাকা জামার অংশ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানান স্থানীয় এক নারী। এর আগে ১৮ জুন বাড়ির পাশের আবুল হাসেম খান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুপুরের দিকে নিখোঁজ হয় শিশু আলিফ।

আলিফ গফরগাঁওয়ের পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের স্বপ্লছাপিলা গ্রামের কানন খানের ছেলে। পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম শিশু আলিফের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়