রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে ষড়যন্ত্র মামলায় জেল খাটা অধ্যক্ষ আব্দুস সোবহান আর নাই

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ষড়যন্ত্রমূলক মামলায় জেল খাটা অধ্যক্ষ আব্দুস সোবহান আর নাই।

ভূঞাপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহান শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ৩ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া….. রাজেউন)।

মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহান একটি ষড়যন্ত্রমূলক মামলায় জেল হাজতে পাঠানো হয়। গত ২৫ এপ্রিল জামিনে মুক্তি পেয়েই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে চলতি মাসের ৯ জুন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মরহুম আব্দুস ছোবহান ভূঞাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ ছিলেন। স্ট্রোক জনিত কারণে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাকে শনিবার বাদ মাগরিব উপজেলার গোবিন্দাসী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে গোবিন্দাসী কবরস্থানে দাফন করা হয়। শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্যব্যাক্তিবর্গ তার জানাজায় অংশ নেন। তার মৃত্যুতে উপজেলা জুড়ে নানা মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়