গোবিন্দগঞ্জে আন্ত: জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত: জেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের কা থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম। বৃহস্পতিবার রাতে উপজেলার থানা চারমাথা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, বিভিন্ন ধরনের মোবাইল , ব্যবসা প্রতিষ্ঠানের লক কাটারসহ জব্দ করা হয় দেশীয় বেশকিছু অস্ত্র। আটককৃতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার চন্দন পাঠ গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল (৩৪), চাঁদপুর জেলা সদর উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে রাকিব (৩২), কুমিল্লার লাকসাম উপজেলার নাওপি গ্রামের তৈয়ব আলীর ছেলে সোহাগ (৩০), একই গ্রামের সাওজান আলীর ছেলে জহুরুল (৩২), মৃত আব্দুস সাত্তারের ছেলে ফারুক(২৮), ভোলার লালমোহন উপজেলার হালিম নগর এলাকার মৃত হারেস উদ্দিনের ছেলে ইসমাইল (৩৩)। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানতে পারে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে উপজেলা শহরের চারমাথা এলাকায় অবস্থান করছে।
এ সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইকবাল পাশা তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তাদেরকে রাতেই নওগাঁ জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।