সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাদারীপুর রাজৈরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করন

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: ১৯ জুন রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় রাজৈর উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে উপজেলার দুইটা পুকুরে মোট ১৪০ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও রাজৈর থানা পুকুরে ৪৫ কেজি ও রাজৈর কুমার নদীতে ১৩৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলায় অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মৎস্য অফিসার (মাদারীপুর জেলা অফিসার) বাবু তপন কুমার মজুমদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি অফিসার শারমিন সুলতানা রিমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্ম কর্তা নিহার রঞ্জন সমাদার, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, দৈনিক চেতনায় বাংলাদেশ ও আই ওয়ান টেলিভিশন এর সাংবাদিক মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা, দৈনিক বাংলাদেশ সমাচার ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, দৈনিক আজকের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ শহিদুল আলম টুকু প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়