সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গোবিন্দগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত এবং বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

এলাকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু। ৩১ দফা বিষয়ে জনমত গড়ে তুলতে তিনি মঙ্গলবার বিকেল থেকে নাকাইহাটের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

পরে সন্ধ্যায় নাকাই ইউনিয়ন বিএনপির আয়োজনে ৩১ দফার আলোকে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়