স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা: ড. ইউনূস
সংবাদের আলো ডেস্ক: স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারাপ না করে সকলে মিলে সমাধান করতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১২ মে) দুপুরে নিজ কার্যালয়ে সিভিল সার্জন কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, সবার সাথে দেখা সাক্ষাৎ হলে অনেক জিনিস সমাধান হয়ে যায়। অনেক প্রশ্ন সমাধান হয়। আশা করি দেখা সাক্ষাতের কারণে অনেক সুফল পাবো।
তিনি বলেন, আমরা স্বাস্থ্য নিয়ে একে অপরকে দোষ দেই। দোষ দিলে সমাধান হবে না। আমাদের মধ্যে ঘাটতি আছে। সেটা নিয়ে নিজেদের কাছে জিজ্ঞেস করতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের অভাব ঘাটতির মধ্য দিয়েও ভালো করা সম্ভব। অন্তবর্তী সরকার নিজেদের সীমারেখার মধ্যে কাজ করছে।
স্বাস্থ্য সেবায় কোনো কাঠামো লাগে না উল্লেখ করে ড. ইউনূস বলেন, স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।