শাহজাদপুরে বহুতল ভবনে আগুন, নিহত ৪

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার একটি বহুতল ভবনের রেস্তোরাঁয় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া হোটেল নামে ওই রেস্তোরায় আগুন লাগে। সারে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ২ ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহতদের সবার মরদেহ ভবনটির ছয় তলায় পাওয়া গেছে। এর মধ্যে একটি মরদেহ বাথরুমের ভেতরে ও তিনটি সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখা যায়। সিড়ির দরজায় তালা দেয়া ছিল। তাদের সবাই পুরুষ। তবে তাদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
এদিকে, আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় চলাচলরত সাধারণ মানুষ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।