আমি তাদের ঘুম হারাম করে দেব: মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশিল করার চেষ্টা করছে। যারা দেশকে অস্থিতিশিল করার চেষ্টা করছে আমি তাদের ঘুম হারাম করে দেব। দিনে রাতে কোথাও তাদের স্থান হবে না। সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারায় নিজ বাসায় দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। আগামীকাল (সোমবার) থেকে পরিস্থিতি ভালো হবে আশা করছি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।