শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পালিত হয়। একুশের প্রথম প্রহরে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন এনজিওসহ উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুনের সভাপতিত্বে ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম। দিবস উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন এবং মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়