শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রত্যয়নপত্র তুলতে গিয়ে ইডেন ছাত্রলীগ নেত্রী আটক

সংবাদের আলো ডেস্ক: প্রত্যয়নপত্র তুলতে গেলে ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করে শিক্ষার্থীরা। এ ঘটনার পর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে উদ্ধার করে লালবাগ থানায় নিয়ে যায় পুলিশ।জানা যায়, ছাত্রলীগ নেত্রী বৈশাখী মার্কেটিং বিভাগে অনার্সের প্রত্যয়নপত্র আনতে গেলে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল। প্রিন্সিপাল প্রথমে ছেড়ে দিতে বললেও সাধারণ শিক্ষার্থীরা পরে তা হতে দেয়নি। পরে তাকে লালবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে ছাত্রলীগ নেত্রী বৈশাখী নানাভাবে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এছাড়াও প্রশাসন থেকে এই নেত্রীকে সেফ এক্সিট দেয়ার অভিযোগও তুলেছে তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়