,

শিরোনাম

তবে কি ৭০ হাজার টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাবে রহিমা?

সংবাদের আলো ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের হাতিবান্দা, ভবানীপুর গ্রামের মোছা. রহিমা খাতুন।বয়স মাত্র ২৩। আর এই অল্প বয়সেই ডান উরুতে প্রায় ২০ কেজি ওজনের বিশাল টিউমার নিয়ে চার বছর ধরে অসহ্য যন্ত্রণায় দিন কাটছে তাঁর। ২০২২ সাল থেকে এই সমস্যায় ভুগলেও অর্থাভাবে চিকিৎসকের কাছে যেতে পারেননি। আত্মসম্মানের কথা ভেবে নিজের কষ্টের কথা কাউকে বলতেও পারেননি। নীরবে সহ্য করে গেছেন অসহনীয় যন্ত্রণা।

দিন দিন টিউমারটির আকার ও ভোগান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। যন্ত্রণায় নিজে রাতে ঘুমাতে পারেন না। এমনকি তাঁর আর্তচিৎকারে রাতের ঘুম হারাম হচ্ছে আশপাশের মানুষেরও। অসহ্য কষ্টে দিন-রাত কাটলেও এত দিন অর্থের অভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি।

সম্প্রতি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন রহিমা। চিকিৎসক জানিয়েছেন, দ্রুত তাঁর অপারেশন ও বায়োপসি করা প্রয়োজন। এ জন্য আনুমানিক ৭০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু অসচ্ছল পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।

রহিমার চোখে এখন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন। দীর্ঘ চার বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান তিনি। কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসা শুরু করতে পারছেন না।

অসহায় রহিমার আকুতি, মানুষের সহযোগিতা পেলে হয়তো তাঁর অপারেশন করানো সম্ভব হবে, কমবে দীর্ঘদিনের অসহনীয় কষ্ট।

রহিমা খাতুনের পিতা নুরনবী মিয়া। তাঁর পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান মানুষের কাছে মানবিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

সহযোগিতা পাঠাতে রহিমার নিজস্ব: বিকাশ ও নগদ: 01314900658

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়