বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার দেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আঃ মমিন (৩৫) নামে এক জন গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শনিবার (১২ আক্টোবর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান।
গুরতর আহত মমিনের ভাই মান্নান জানান, আমার ভাই বাড়ীর সিমানায় প্রাচীর দেওয়ার সময় বাঁধাদিলে আমরা প্রতিহত করি। তখন তারা থানায় অভিযোগ দিয়ে এসে আসামিরা দেশীয় অস্ত্রে সঞ্জিত হয়ে মমিনের ঘর-বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে ও স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এসময় মমিন বাঁধা দিলে তার উপর হামলা চালালে সে গুরতর আহত হয়। এখন সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছে। এদিকে প্রতিপক্ষের শফিকুল ইসলাম শফি জানান, মমিন ও তার সহযোগীরা জোর করে আমার আত্মীয়ের জায়গা দখল করে সিমানা প্রাচীর তৈরি করতে গেলে পুরুষ মানুষ না থাকায় মহিলারা এগিয়ে যায়।
তখন তাদের সিমানা প্রাচীর তৈরিতে বাঁধা দিলে মমিন ও তার সহযোগীরা এলোপাথাড়ি মারপিট করেন। এতে মহিলারা আহত হলে স্থানীয়রা তাদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় তাদের গায়ে পরিহিত স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকার কারণে আমি ওই সময় উপস্থিত ছিলাম না। তবে ঘটনাটি আহতদের কাছে থেকে জানতে পেরেছি। বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান জানান, দেলুয়া গ্রামে মারামারির ঘটনায় আমরা উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের কথাও জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।