,

শিরোনাম

পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পৃথক দুই প্রজ্ঞাপনে এ নির্দেশ জারি করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনকে রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখীকে বিএমপিতে, র‍্যাবে থাকা সহকারী পুলিশ সুপার রেজাউল করিমকে সিআইডিতে, সিএমপির সহকারী পুলিশ কমিশনার নুরুল ইসলাম সিদ্দিককে সিআইডিতে, বিএমপির সহকারী পুলিশ কমিশনার রতন চন্দ্র কর্মকারকে ডিএমপিতে এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে পদায়নকৃত কর্মকর্তা ফারিয়া আফরোজের ক্ষেত্রে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অপর প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাকি পাঁচজন কর্মকর্তাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে, অন্যথায় পরদিন (২০ সেপ্টেম্বর) থেকেই তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়