ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
সংবাদের আলো ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তফসিল অনুযায়ী— মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করে আপিল চলবে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর।
এই আসনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দের জন্য ৮ অক্টোবর ধার্য করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।