মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজীপুরে কুকুরের কামড়ে আহত ১৬ , এলাকা জুড়ে আতঙ্ক 

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে পাগলা কুকুরের কামড়ে ১৬জন পথচারী আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলো শামীম হোসেন(১৪), শিপলু সরকার(৩৮), সিদ্দিক হোসেন(৫১), মাহিনুর(১৩), ইউসুফ আলী(৪২), গোলাম রাব্বী(২০), সুরুজ্জামান(৪৭), সানোয়ার হোসেন(৪৫), সামিয়া(৪) সাহারুল(৩০), হৃদয় রায়(২৬), ফারুক হোসেন(৩৫), কাউসার(২৭), রেজাউল করিম(৩৯), লুৎফর রহমান(৩১) ও শহিদুল ইসলাম(৩৫)।

এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার টান কালিয়াকৈর এলাকায় হটাৎ একটি পাগলা কুকুর শামিম কে কামড় দিলে এলাকাবাসী ওই কুকুরকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এসময় পর্যায় ক্রমে বাইপাস, গোয়ালবাথান, সমাহার, চন্দ্রা ,পল্লীবিদ্যুত ও হরিাহটি এলাকায় ১৬জন আগত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে পাগলা কুকুড়ের কামড়ের ঘটনায় সারা উপজেলায় আত্বঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাফিজুর রহমান জানায় আজকে কুকুরের কামড়ে এ পর্যন্ত ১৬জনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের ভ্যাকসিন দেয়ার পরার্মশ দেয়া হয়েছে। ভ্যাকসিন না দেয়া হলে জলাত্বঙ্ক রোগ হওয়ার সম্বাবনা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল ইসলাম জানায় ইতিমধ্যে কুকুড়ে কামড়ে আহতের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে পৌর কতৃপক্ষকে জরুরি ভাবে ব্যাবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়