সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে ২ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদন্ড 

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাধীন গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি ও জিগাতলা এলাকায় রবিবার (১০ মে) মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জন মাদক সেবনকারীকে কারাদণ্ড ও অর্থ দন্ড দিয়েছে ভাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, এসময় থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান উপস্থিত ছিলেন।

ইয়াবা সেবনের পর বিরক্তিকর ও উশৃঙ্খল আচরণের মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্ট করার দায়ে হাসান (২১) ও হিমেল (২৪) কে আটক করা হয়। স্বেচ্ছায় প্রদত্ত জবানবন্দিতে হাসান দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে সুমন অভিযোগ অস্বীকার করায় তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে ভূঞাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ সাব্বির রহমান, এসআই নজরুল, পুলিশ সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়