সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শাহজাদপুরে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসবের সমাপ্তি

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সমাপ্তি হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে গত শুক্রবার থেকে শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ি প্রাঙ্গণে গতরবিবার সকাল থেকে রাত পর্যন্ত চলে নানা সাংস্কৃতিক আয়োজন। এতে কবিতা আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত, নৃত্যনাট্য, নাটক এবং প্রবন্ধ আলোচনা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু।

সাংস্কৃতিক পর্বে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের উপপরিচালক কামাল আহমেদ, সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসানসহ জেলা শিল্পকলা একাডেমিসহ শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, নৃত্য ও নাটক পরিবেশন করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন, সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টডিয়ান শাওলী তালুকদার।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়