দুর্গাপুরে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স- নবাগত ওসি খন্দকার শাকের আহমেদ
রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে দুর্গাপুর সাংবাদিক সমিতির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দুর্গাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ । শনিবার রাতে ওসির সভা কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান, কিশোর গ্যাং, ইভটিজিং, সহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।
এসব সমস্যার কথা শুনে খন্দকার শাকের আহমেদ মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া চুরি, কিশোর গ্যাং, ইভটিজিংরোধে পুলিশ কাজ করবে। কেউ যাতে মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও পুলিশ সতর্ক থাকবে। এসময় তিনি এসব সমস্যা নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।