শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজীপুরে মাদক বিরোধী ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকায় সমাজকে মাদক মুক্ত রাখতে ও যুবক তরুনদের মাদক থেকে দুরে রাখতে গ্রামবাসীর আয়োজনে শনিবার বিকালে মাদক বিরোধী ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

গ্রামবাসীর পক্ষে জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম, মৌচাক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, চ্যানেল এস প্রতিনিধি হাবিবুর রহমান, নজরুল ইসলাম, সোহেল বাবু, শরিফুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা জানায় বর্তমান সমাজে মাদকের কারনে সমাজে চুরি ছিনতাই বেড়েছে| এছাড়াও যুব সমাজে ধংশের দিকে ধাবিত হচ্ছে| এতে করে সমাজের অপরাধের চিত্র বেড়েছে| গেলো কয়েকদিন ধরে মাদকের কারণে এলাকায় কয়েকটি চুরি ঘটনাও ঘটেছে। যারা সমাজে মাদক ব্যবসা ও মাদক সেবনের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। তারাই মুলত চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাচ্ছে। তাই মাদক থেকে সচেতন ও মাদক নির্মূলে সবাইকে এ এগিয়ে আসতে হবে। এছাড়াও যেখানেই মাদক বিক্রি ও সেবন করতে দেখা যাবে সেখাইনেই প্রতিহতসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তাদের তুলে দেয়ার আহবান জানান বক্তারা।

এসময় আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়