সলঙ্গায় ভাসমান কচুরিপানার স্তুপ দেখতে শত মানুষের ভীর, নিরাপত্তার কথা ভেবে অপসারণ করেছে প্রশাসন
আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের বকুলতলা ব্রিজের নিচে ফুলজোড় নদীতে জমে থাকা বিশাল কচুড়িপানার স্তুপকে ঘিরে গত কয়েক দিন ধরে তৈরি হয়েছে ব্যতিক্রমধর্মী পরিবেশ। নদীর মাঝামাঝি কচুড়িপানার স্তূপের ওপর গড়ে উঠেছে কয়েকটি ভ্রাম্যমাণ দোকান। প্রতিদিন সেখানে ভিড় করছেন নানা বয়সী নারী-পুরুষ।
কিন্তু বিনোদনের পাশাপাশি সেটা আবার জীবন নাশের মত বিপদজনক পরিবেশের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিন ধরে শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী পুরুষ বিকেলে সেখানে প্রাকৃতিক এই পরিবেশ উপভোগ করতে ভীড় জমান। অতিরিক্ত ভাবে কস্তুরির স্তূপ থাকায় নিচে গভীরতা বোঝা যায় না, তাই যে কোনো সময় বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত নিচের গভীরতায় পড়ে গিয়ে ঘটতে পারে প্রাণ হানীর মত দুর্ঘটনা। এমন ঘটনার স্বাক্ষী যেন না হতে হয়, তাই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে রায়গঞ্জ উপজেলা প্রশাসন।
আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন,ভ্রাম্যমান ভাবে তৈরি হওয়া বিনোদন স্পটটির খোঁজ খবর নিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ ও জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম কে দায়িত্ব দেওয়া হয়েছে।
সে প্রশাসনসহ স্থানীয়দের সহযোগিতায় কচুরির স্তুুপ গুলো কেটে ফেলেছে এবং সরিয়ে দিয়েছে। পাশাপাশি অত্র এলাকায় মাইকিং করে কচুরির স্তুুপ দেখতে আসতে জনসাধারণদেরকে নিষেধ করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।