গাজীপুরে পরিবেশ সংরক্ষণে বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত
পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে “পরিবেশ সংরক্ষণে করণীয়” শীর্ষক আলোচনা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের আয়োজনে পৌরসভার অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ডাঃ ফারুক আহমেদ রিপন, অধ্যাপক খালিদ হোসেন, সাংবাদিক আইয়ুব রানা, পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সহ-সভাপতি সানোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন একালার কৃষক- কৃষাণীর মধ্যে ৫ শতাধিক ফলজ ও ভেষজ চারা বিতরণ করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।