বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাগাতিপাড়ায় রেললাইনে ভাঙন, বস্তা গুঁজে ১০ কিঃমিঃ গতিতে ট্রেন চলাচল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথের একটি অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে ওই রুটে ট্রেন চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় সাময়িকভাবে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।

বুধবার (৬ মে ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বাগাতিপাড়া থানার পাকা ইউনিয়নের লোকমানপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে, রেলওয়ে সেকশন পিলার ২২৭/৭ সংলগ্ন স্থানে এ ভাঙন শনাক্ত করা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, লাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচলে সতর্কতা জারি করে। দ্রুতগতির ট্রেনগুলোকে ধীরগতিতে চালানোর নির্দেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে চটের বস্তা গুঁজে ঝুঁকিপূর্ণ স্থান দিয়ে ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন পারাপার করা হচ্ছে।

এ বিষয়ে ঘটনাস্থলের দায়িত্বরত রাজশাহী-১ অঞ্চলের মেট মোস্তাক আহমেদ জানান, বিকেল সাড়ে ৫টার দিকে খবর পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে রাত ৯টার দিকে মিস্ত্রিরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, “দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক ট্রেন চলাচল নিশ্চিত করা হবে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়