বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

অবৈধ তিতাস গ্যাস সংযোগে আশুলিয়ায় চুন কারখানা গুড়িয়ে, ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ নিয়ে চুন কারখানার কার্যক্রম পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার (০৬ মে) দুপুরে আশুলিয়ার গাজিরচট এলাকার অভিনেতা এআর মিন্টুর মালিকানাধীন জায়গায় নামবিহীন একটি চুন তৈরির কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানাটি ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। 

অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। 

তিনি বলেন, অবৈধভাবে তিতাস গ্যাসের সংযোগ নিয়ে চুন তৈরি করছিল একটি প্রতিষ্ঠান। আজ দুপুরে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার লোকজন পালিয়ে গেলে জায়গার মালিক অভিনেতা এআর মিন্টুর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ভেকু দিয়ে কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলীসহ তিতাস গ্যাসের কারিগরি টিমের সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়