বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। প্রতিটি কার্ডধারী নির্ধারিত পর্যন্ত বরাদ্দ তেল পাবেন। বুধবার  সকাল ১০ থেকে উপজেলার মেসার্স সৈয়দা আমেনা ফিলিং স্টেশন থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে মোটরযানে তেল সরবরাহ করা হচ্ছে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, দায়িত্বরত ট্যাগ অফিসার কে এম শরিফুল ইসলামসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।  তেল নিতে আসা এক মোটর চালক বলেন, তেলে যেহেতু সংকট কার্ড করে সরকার ভালো করছে। তা না হলে তো তেল পেতাম না। ঈদের পরে এই প্রথম গাড়ি তেল উঠালাম।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কাউকে তেল সরবরাহ করা হবে না।

৩০ ও ৩১ মার্চ দুদিন ফুয়েল কার্ড বিতরণ করার সিদ্ধান্ত নিলেও দুই দিনে সমস্ত কাজ শেষ করতে না পারায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো চার দিন বৃদ্ধি করা হয়েছে। উপজেলার মেসার্স সৈয়দা আমেনা ফিলিং স্টেশনের প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জ্বালানি তেল বিক্রির কার্যক্রম চালু থাকবে। তেল সঠিকভাবে বিতরণ করা হয় সে জন্য পুলিশের পাশাপাশি তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়