বেলকুচিতে হিন্দু নেতৃবৃন্দের সাথে এমপি আমিরুল ইসলাম খান আলিম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের সাথে বেলকুচি উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফ্রেব্রুয়ারি) দুপুরে তামাই অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় !
এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি কুমার মিত্রের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, হিন্দু জনগোষ্ঠীর নিরাপত্তা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া বা সমস্যার সমাধানে কাজ করে যাবো।
এছাড়াও সাধারণত হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং সবার সাথে মিলেমিশে কাজ করার আশ্বাস প্রদান করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা বলেন, এই ধরণের সভা হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে, যা এলাকার শান্তিশৃঙ্খলা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।