বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম

সংবাদের আলো ডেস্ক: জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট ছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাতে সদ্য জামিনে মুক্তি পাওয়া তাহরিমার খোঁজ নিতে টঙ্গীর বাসায় এসে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘কিছু কিছু মিডিয়া নির্বাচনকে সামনে রেখে গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যাক্তিদের চরিত্র হরনের চেষ্টা করছে।’ সুরভীর ঘটনাটিও তারই ধারাবাহিকতা বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, ‘কয়েকটি মিডিয়া জুলাই গণ-অভ্যুত্থানের নেতাকর্মীর নামে সত্য-মিথ্যা যাচাই না করেই ঢালাওভাবে নেতিবাচক সংবাদ প্রচার করে। নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে, জুলাই গণ-অভ্যুত্থানের নেতাকর্মীদের চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করার জন্য মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে।’

হাদির হত্যাকাণ্ডকে স্মরণ করিয়ে দিয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্ববান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দলের মধ্যে অনুপ্রবেশ করে একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে।’

এর আগে, সোমবার সকালে এক সাংবাদিকের করা অপহরণ ও চাঁদাবাজীর মামলায় সুরভীকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এমন খবরে ততক্ষণে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা। পরে রিভিশন আবেদন করলে সন্ধ্যায় তার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেন আদালত।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়