‘৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আরব আমিরাত, সমাধানের চেষ্টা চলছে’
সংবাদের আলো ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশি ভুক্তভোগীদের বিষয়টি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এ কথা জানান তিনি।
নুরুল হক বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশিদের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আমরা অবগত। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।