আলফাডাঙ্গায় গণ অধিকার পরিষদের প্রার্থী সাইফুল ইসলাম এর গণসংযোগ
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী ও ফরিদপুর জেলা যুবঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের বিভিন্ন স্থানে এই প্রচার কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি তার দলটির ট্রাক প্রতীকের পক্ষে সাধারণ জনগণের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে মো. সাইফুল ইসলাম বলেন, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গিকার। আমরা দেশ থেকে দুর্নীতি, দখল এবং চাঁদাবাজির মতো ব্যাধি দূর করতে চাই। একটি সুন্দর, ন্যায়ভিত্তিক দেশ গড়তে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে ট্রাক প্রতীকের জন্য সবার কাছে ভোট চাই।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক অধিকারের জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, গণঅধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুরসালিন খান আবিদ, জেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নয়ন নিলয়, বোয়ালমারী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না ও আলফাডাঙ্গা যুব অধিকার পরিষদের সভাপতি ইমন হোসেন রঞ্জু প্রমুখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।