মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সামগ্রিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সংবাদের আলো ডেস্ক: গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন করবে।

গতকাল সোমবার (১০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, দেশে চলমান সামগ্রিক পরিস্থিতি এবং দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। এ সময় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন।

গতকাল সোমবার রাত সোয়া ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারবিরোধী আন্দোলনের কৌশল, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

দলীয় সূত্র জানিয়েছে, আজকের সংবাদ সম্মেলনে বিএনপি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে পরবর্তী কর্মপন্থা বা গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়