সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবা সহ মায়ানমারের নাগরিক আটক 

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শুক্রবার গভীর রাতে।

এই অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মিয়ানমারের নাগরিক কে আটক করা হয়েছে। তার নাম মং নিউ তঞ্চঙ্গ্যাঁ (২২)।

মং নিউ তঞ্চঙ্গ্যাঁ পশ্চিম মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মংডু জেলার চাংবালা এলাকার কিউনা তঞ্চঙ্গ্যাঁর ছেলে বলে জানা যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ততে সোনাইছড়ি ৮ নম্বর ওয়ার্ড রেজু হেডম্যান পাড়া অং চালার মুদির দোকান থেকে তাকে চ্যালেঞ্জ করা হলে আটক মাদক কারবারি মং নিউ তঞ্চঙ্গ্যাঁ নিজেই অকপটে সব স্বীকার করে এবং ইয়াবাগুলো বের করে দেন।

আটক এই ইয়াবা কারবারী মিয়ানমারের নাগরিক হয়েও স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের চেহারার সাথে মিল থাকায় প্রায়ই সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সীমান্তে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল বলে পুশিল দাবি করছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়