বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঢাকার ধামরাইয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মো: হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার: ঢাকার ধামরাইয়ের দেওনাই গ্রামের কুখ্যাত ভূমিদস্যু মো. ছানোয়ার হোসেন ও আলী হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে গ্রামের প্রধান সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ওই দুই ব্যক্তি স্থানীয়দের জমি দখল, জুলুম ও নির্যাতন চালিয়ে আসছে। বিগত সরকারের আমলে তারা জোরপূর্বক জমি দখল করে, আর প্রতিবাদ করলেই ভুক্তভোগীদের বিরুদ্ধে নানা মিথ্যা মামলা দেয়।

বক্তারা আরও জানান, এখনো তাদের অত্যাচার বন্ধ হয়নি। এ অবস্থায় ন্যায়বিচারের জন্য প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়