বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় উপজেলা পর্যায়ে টিসিভি টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এর সমন্বয় সভা অনুষ্ঠিত

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা পর্যায়ে টিসিভি(টাইফয়েড)টিকাদান ক্যাম্পেইন -২০২৫ উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দূপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা:মো:নিয়াজ মুস্তাফি চৌধুরীর সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা অফিস মো: রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সারোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সামসেরউদ্দীনটিটো, সাংবাদিক বৃন্দ ও মেডিক্যাল টেকনোলজিস(ইপিআই) দীলিপ কুমার বিশ্বাস।

সমন্বয় সভার শুরুতে সভার সভাপতি ডা:মো: নিয়াজ মুস্তাফি চৌধুরী এই টিসিভি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। এই টিকাদান ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের শিশুরা এই টিকার আওতাধীন থাকবে। আলফাডাঙ্গা উপজেলাতে মোট আউটরিচ সেন্টার (কেন্দ্র)  থাকবে ১৪৫ টি, ১টি স্থায়ী কেন্দ্র থাকবে হাসপাতালের ভীতরে।

আগামী ১লা সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর এর মধ্যে মোট ১৮ দিন এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে তবে স্বাস্থ্য কমপ্লেক্সে ১-১৮ সেপ্টেম্বর চলমান থাকবে।

এখানে সকল শিশুদের ১৭ ডিজিটের ডিজিটাল নিবন্ধন দ্বারা রেজিষ্ট্রেশন করতে হবে, VAX.EPI তে রেজিষ্ট্রেশন করলে ওখান থেকে টিকার কার্ড পাওয়া যাবে বলে উপস্থিত সকলকে বিষয়টি অবহিত করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়