সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

করতোয়ার ৫০ বর্ষপূর্তিতে ইউএনও কাজিপুর নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতোয়া মানুষের আস্থা অর্জন করেছে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রেসক্লাবে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাজাহান আলী। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়া পত্রিকার কাজিপুর উপজেলা প্রতিনিধি প্রফেসর আবদুল জলিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি টিএম কামাল, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আজকের জনবাণী পত্রিকার এনামুল হক, সিরাজগঞ্জ বার্তার কোরবান আলী, আজকের পত্রিকার মোহাম্মদ আশরাফুল, ভোরের দর্পণ এর শেখ সুজয়, আমার দেশ এর নাবিউর রহমান চয়ন, বদ্বীপ বাংলাদেশের গোলাম মোস্তফা, আলোকিত সকাল এর কেএম আনোয়ার হোসেন, অপরাধ সংবাদের অঞ্জনা চৌধুরী, ভোরের খবর এর পলাশ শেখ, বৈশাখী টিভির আব্দুল মান্নানসহ  স্থানীয় গণ্যমান্য  ব্যক্তিবর্গ এবং করতোয়ার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন । 

অতিথিগণ দৈনিক করতোয়ার অর্ধশতবর্ষ পূর্তিতে পত্রিকাটির অবদান ও ভূমিকা তুলে ধরে বলেন, দীর্ঘ ৫০ বছরে করতোয়া নিরপেক্ষ সংবাদ পরিবেশন, সমাজের সমস্যা তুলে ধরা এবং সাধারণ মানুষের পক্ষে কথা বলার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা আরও বলেন, ডিজিটাল যুগে সংবাদপত্রের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে পেশাদারিত্ব, সত্যনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির বিকল্প নেই। 

আলোচনা শেষে কেক কেটে করতোয়ার দীর্ঘায়ু, সমৃদ্ধি এবং ভবিষ্যতে আরও নিরপেক্ষ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার জন্য দোয়া করা হয়। অতিথিগণ করতোয়ার পথচলায় শুভেচ্ছা জানান এবং আগামী দিনে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়