“সানসিল্ক এখন বেশি কালো আরো ভালো” নওগাঁয় শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী আয়োজন
সুবীর দাস, নওগাঁ: ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর জনপ্রিয় হেয়ার কেয়ার ব্র্যান্ড সানসিল্ক ব্ল্যাক শাইন নতুন ও উন্নত ফর্মুলায় পুনরায় বাজারে এসেছে। ভিটামিন সি সমৃদ্ধ এই নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন এখন আরও কালো, আরও উজ্জ্বল, এবং আরও কার্যকর।
এই উপলক্ষে ৬ই আগোষ্ট বুধবার সকাল ১১ টায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর নওগাঁ টেরিটরি ম্যানেজার ফৌজিয়া আফরিন ও তার টিম নওগাঁ চকপ্রাণ স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এক জমকালো রিলঞ্চ অনুষ্ঠানের আয়োজন করেন।
শিক্ষার্থীদের জন্য ছিল সানসিল্ক বুথ, ফটোবুথ, এবং বিশেষ আকর্ষণ হিসেবে আনা হয় একজন প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট, যিনি শিক্ষার্থীদের চুলে দারুণ সব নতুন হেয়ারস্টাইল করে দেন।
শুধু স্টাইলিং-ই নয়, শিক্ষার্থীদের জন্য কিছু মজার খেলাধুলারও আয়োজন করা হয়। এর মধ্যে একটি জনপ্রিয় খেলা ছিল — পেপার কাপ দিয়ে পিরামিড তৈরি, যেখানে ব্যবহৃত কাপগুলো ছিল সানসিল্ক গ্লাস শাইন-এর “গ্লাস” থিমের প্রতিফলন।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
টেরিটরি ম্যানেজার ফৌজিয়া আফরিন বলেন,
সানসিল্ক গ্লাস শাইন ব্যবহার করে এখন চুলে যেকোনো স্টাইল করা সম্ভব মাত্র কয়েক মিনিটেই।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে ওঠেছে। এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সানসিল্ক ব্ল্যাক শাইন নতুনভাবে ব্যবহারকারীদের মনে জায়গা করে নিবে বলে আশা করা যাচ্ছে ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।