সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাহসী সাংবাদিক সম্মাননা পুরস্কার পেলেন নয়া দিগন্তের বান্দরবান প্রতিনিধি মিনারুল

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাহসী সাংবাদিক সম্মাননা পুরস্কার পেয়েছেন দৈনিক নয়া দিগন্তের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায় তাকে এই সম্মাননা দেয়া হয়।

রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকায় তথ্য ভবন মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: মাহফুজ আলম এই সম্মাননা সাংবাদিকদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে একই সাথে জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত সাংবাদিকদেরও সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আলম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

শহীদ সাংবাদিক, আহত ও সাহসী সাংবাদিকতায় মোট তিনটি ক্যাটাগরিতে ছয় শতাধিক সাংবাদিক থেকে বাছাই করে সারাদেশের মোট ১৯৭ জন সাংবাদিককে এই সম্মাননা দেয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজন শহীদ সাংবাদিক ছিলেন।

সাংবাদিক মিনারুল হক এর আগে কৃষি সাংবাদিকতায় অবদানের জন্য সিলেট শাহজালাল কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা সম্মাননা লাভ করেন।

এছাড়া বিভিন্ন সময়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও সম্মাননা লাভ করেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়