সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

৩ আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল: রাকিব

সংবাদের আলো ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধের প্রেক্ষিতে ৩ আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল, জানিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সভাপতি বলেন, ৩ আগস্টে শহীদ মিনারে ছাত্র সমাবেশ জুন মাসে ঘোষণা করা হয়েছিল। কিন্তু একই জায়গায় সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই এলাকায় দুটি সমাবেশ হলেও সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই। তারপরও কোনো ফাঁদে পা দেবে না ছাত্রদল।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ৪০টি সুপারিশের মধ্যে ৩-৪টি গৃহীত হয়েছে। তারপরও নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ছাত্রদল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়