বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় জুলাই পুনর্জাগরণে আলোকিত সমাজ গঠনে শপথ বাক্য পাঠ করালেন ইউএনও

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: দুই হাত সামনে রেখে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাই পুনর্জাগরণে আলোকিত সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের মাতৃভূমি থেকে দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করাসহ নানা শর্তের আলোকে শপথ বাক্য পাঠ করালেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

শনিবার (২৬ জুলাই ) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা সমাজসেবা ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। সমাজসেবা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত এ অনুষ্ঠানে শপথ বাক্য ইউএনও’র কন্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জুলাই আগষ্ট আন্দোলনের ছাত্রসমন্বয়ক, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, মানবাধিকার কর্মী,খেলোয়াড়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ এ শপথ গ্রহণে অংশ নেন। শপথ বাক্য পাঠকালে ইউএনও বলেছিলেন আমি শুদ্ধচিত্তে শপথ করছি আমি আজ একটি মহান দায়িত্ব নিতে যাচ্ছি। যা শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয় বরং একটি মানবিক ও নৈতিক আহ্বান।

একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার। ২.দেশের সকলকে এক সাথে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়বো। কারণ সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধ পরিকর। সেবার অভিগমত্য নিশ্চিত করা সবার দায়িত্ব। অঙ্গীকার করছি নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। ঘরে, রাস্তার, কর্মস্থলে, বিদ্যাপিঠে, সাইবার স্পেইসে গড়ে তুলবো নারী ও শিশুর নিরাপদ বিচরণ।

পিছিয়ে পড়া সকলকে তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করবো। আজ অঙ্গীকার করছি, সরকার, সমাজ, সেবা সংগঠনসমূহ প্রাপ্ত গ্রাম থেকে শুরু করে নগরের পথবাসী, সুশীল সমাজ সংগঠন থেকে তরুণ কৃষক, বানভাসী শিশু থেকে পাহাড়ের নারী সকলে যেন রাষ্ট্র। আজ শপথ করছি অন্যায়, দুর্নীতি, বৈষম্য নারী শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করবো আমাদের এই মাতৃভূমিকে।

আজ থেকে এই আলোর মাত্রায় আমরা পরিবর্তনের অংশ হলাম। এর আগে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি)কে এম রায়হানুর রহমান,ওসি মো. শাহ্ জালাল আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সঞ্চালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো.আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপন,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, বিএনপির নেতা এডভোকেট হেমায়েত হোসেন , জামাতের আমির মাওলানা কামাল হোসেন, জামাতের সেক্রেটারি এসএম হাফিজুর রহমান, আলফাডাঙ্গা শাখার জুলাই আগষ্ট আন্দোলনের প্রধান সমন্বয়ক মাওলানা তামিম আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলফাডাঙ্গা শাখার সভাপতি মাও. মো. শরিফুল ইসলাম প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়