অবরোধ তুলে নিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, সচল ঢাকা-পাবনা মহাসড়ক
জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: পরিবেশ উপদেষ্টার পদত্যাগ ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের দাবিতে রবিবার (২৭ জুলাই) সকাল ১০ টা থেকে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে থাকা সিরাজগঞ্জের শাহাজাদপুরস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ দেড় ঘণ্টা পর বেলা ১১ টা ৩০ মিনিটে সড়ক অবরোধ তুলে নিয়েছেন। অবরোধ তুলে নেওয়ার আগে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামীকাল সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে সড়ক অবরোধ করে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হবে। এসময় কোনো ধরণের যানবাহন চলতে দেওয়া হবেনা৷
সকাল ১০টা থেকে সিরাজগঞ্জের শাহাজাদপু বিসিক বাসস্ট্যান্ড এলাকায় শত শত শিক্ষার্থী “ভাড়া না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস“ এক দুই তিন চার, রিজওয়ানা গদি ছাড়”, “যার কথার দাম নেই, সেই উপদেষ্টার দরকার নাই” সহ বিভিন্ন স্লোগান দিয়ে অবরোধে অংশ নেন। এই কর্মসূচির ফলে ঢাকা ও পাবনাগামী রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রসঙ্গত, শনিবার (২৬ জুলাই) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কট করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন। এছাড়া ২৫ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের চলমান নিয়োগ পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।