লালমনিরহাট কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ
লালমনিরহাট:প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থী সহ উপজেলার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার স্বাগত বক্তব্য রাখেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, প্রাণি সম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন, ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমূখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।