বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দেশজুড়ে ব্লকেড কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

সংবাদের আলো ডেস্ক: গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা করা ‘ব্লকেড’ সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৬ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে। -নাহিদ’।

এর আগে বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

সেই পোস্টে লেখা হয়, ‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়