গঠনতন্ত্র বিরোধী ভোটার তালিকা প্রণয়ন করার প্রতিবাদে নওগাঁয় বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ-সমাবেশ ও সংবাদ সস্মেলন
সুবীর দাস, নওগাঁ: দলীয় গঠনতন্ত্র বিরোধী ভোটার তালিকা প্রণয়ন,,বিশেষ এক মহলকে বিজয়ী করার হীনষড়যন্ত্র,স্বজনপ্রীতি,ত্যাগী ও কারা নির্যাতিত নেতা-কর্মীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সস্মেলন করেছেন ধামুইরহাট উপজেলা বিএনপির (একাংশ) নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫জুলাই) দুপুরে নওগাঁ শহরের কেডির মোড়স্থজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সংবাদ সস্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্য রাখেন ধামুইরহাট উপজেলা বিএনপির নির্বাচনের সভাপতি পদপ্রার্থী মো:রুহুল আমিন।
লিখিত বক্তব্যে বলা হয়,নিয়ম অনুযায়ীভোটার তালিকা করা হয়নি।ধামুইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্য থেকে অধিকাংশ নেতা-কর্মীদের বাদ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নের পৃর্ণাঙ্গ কমিটি স্ব-স্ব ইউনিয়নের সভাপতি,সম্পাদক ও সাংগঠনিকের এবং পৃর্ণাঙ্গ কমিটি গঠন অন্তে তা উপজেলা বিএনপির আহবায়কের কাছে জমা দিতে হবে আহবায়ক তাহা উপজেলা আহবায়ক কমিটির কাছে উপস্থাপন করলে তারা প্রয়োজনীয় সংশোধন অন্তে অনুমোদন করবেন।কিন্তু তা মানা হয়নি। গঠনতন্ত্রের নিয়ম না মেনে ধামুইরহাট উপজেলা নির্বাচনী কমিটির প্রধান এমদাদুল হক মুকুলের স্বাক্ষরে একটি মন গড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন,মনোনয়ন ও প্রতিক বরাদ্দ পেয়েছেন হাইব্রিড অনুপ্রবেশকারী এবং চাঁদাবাজ একজন আওয়ামী দোসর তাদের জানা নেই এখন পর্যন্ত তার বিএনপিতে পূর্বে এবং বর্তমানে কোন পদপদবী আছে কিনা। আমার প্রতিদ্বন্ধী প্রার্থী এম এ ওয়াদুদ ভোটার তালিকায় তিনি ছেলে,মেয়ে এবং স্ত্রী সহ মোট ১১জন স্বজনকে ভোটার করেছেন।
তিনি দাবী করেন,ধামুইরহাট উপজেলা বিএনপির আহবায়ক ,যুগ্ম আহবায়ক কর্তৃক স্বাক্ষরিত অথবা প্রত্যেক ইউনিয়নের ৫ আগস্ট ২০২৪এর পূর্বের ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদক,সাংগঠনিক সম্পাদক ৫আগস্ট ২০২৪ এর আগের ইউনিয়ন আহবায়ক কমিটি এবং স্বৈরাচার আওয়ামী শাসন আমলের কারা নির্যাতিত নেতৃবৃন্দের সমন্বয়ে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য দ্বি-বার্ষিক সস্মেলন অনুষ্টিত করা হোক।
এ ব্যাপারে এমদাদুল হক মুকুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জেলা বিএনপি’র নেতাদের পরামর্শ ক্রমে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক কমিটি অনুমোদন করেছে। এতে উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হতে কোন সমস্যা হবে না।
এ ব্যাপারে নওগাঁ জেলার বিএনপির সদস্য সচিব মো: বায়েজিদ হোসেন পলাশ জানান, ধামুইরহাট উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপির কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়েছে। গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী নির্বাচিত সভাপতি ,সেক্রেটারি সহ অন্যান্যরা মিলে একটা কমিটি গঠন করে উপজেলা কমিটির নিকট জমা দিবেন। উপজেলা আহ্বায়ক কমিটি ইউনিয়ন কমিটি অনুমোদন করবেন কিন্তু দুঃখের বিষয় উপজেলা আহ্বায়ক কমিটি একাধিকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে বলার পরও সেই কমিটি অনুমোদন দেন নাই। বাধ্য হয়ে ইউনিয়ন কমিটিগুলো জেলা কমিটির নিকট প্রস্তাবিত কমিটির জমা দেন। বিএনপির কেন্দ্রিয় কমিটির শীর্ষ নেতাদের নির্দেশনা এবং পরামর্শক্রমে ধামরহাট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধানকে এই কমিটি অনুমোদনের অনুমতি দেয়া হয়। সেই মাফিক কমিটি গুলো অনুমোদন করে উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে সকালে ধামুইরহাট উপজেলা বিএনপির একাংশ নেতাকর্মী নওগাঁ শহরের দলীয় কার্যালয়ের সামনে ব্যানারসহ প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ-সমাবেশ করতে দেখা যায়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।