উলিপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে উলিপুরে বিশ্ব জনসংখ্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।সোমবার( ১৪জুলাই) সকাল ১১ টায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে রেলি শেষে
পরিবার পরিকল্পনা হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন কাজে অবদান রাখতে ৪জনকে পুরস্কার প্রদান করা হয়।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ন কুমার সাহা উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি ডাঃ মোহাম্মদ হারুন-অর-রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, ল্যাম্প প্রতিনিধি ইয়াসিন আলী, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃশরীয়ত উল্লাহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রমুখ



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।