,

শিরোনাম

টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় শ্রবণ ও বাক প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে শ্রবণ ও বাক প্রতিবন্ধী এক যুবতীর রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৯ মে) ভোররাত আনুমানিক ৪:৩০ থেকে ৫:৩০ এর সময়ে টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডের গাজী বাড়ি পুকুর পাড় এলাকায় গোলাম মোস্তফার তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। ভবনের ৩ তলার ৫ নম্বর রুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম লিখন আক্তার (২৫)। তিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিলেন এবং টঙ্গী সমাজকল্যাণ অধিদপ্তরে তৃতীয় শ্রেণীর কম্পিউটার অপারেটর পদে নিযুক্ত ছিলেন।

তাঁর পিতা সেলিম হাওলাদার ও মাতা রাজিয়া বেগম। তাঁর স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকায়। তিনি বর্তমানে গাজী বাড়ি পুকুর পাড়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। প্রাথমিকভাবে জানা যায়, নিহতের হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যা করা হয় এবং রুমের বাইরে থেকে দরজা বন্ধ করে রাখা হয়। পাশের বাসার লোকজন সকালে বিষয়টি বুঝতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়