গাইবান্ধায় দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ সপ্তাহ শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম প্রমুখ ।
৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের বেশি করে মনোনিবেশ করার পরামর্শ দেন। এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের তিনটি গ্রুপে ৫৫টি স্টল স্থান পেয়েছে। এরমধ্যে সিনিয়র গ্রুপে ২০, জুনিয়র ৩১ ও বিশেষ গ্রুপে ৪টি স্টল।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]